লেখক: Md Zahid Hossain
রাজধানীর বারিধারায় গির্জায় ঢুকে গত মঙ্গলবার গভীর রাতে গির্জার পরিচালকের হাত-পা ও মুখ বেঁধে আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ‘ডি মাজেন্ড গির্জার’ সীমানাপ্রাচীর টপকে ও গ্রিল কেটে ওই লুটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, ১টি পাসপোর্ট, ১টি জাতীয় পরিচয়পত্রসহ গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
‘আল্লাহ, আল্লাহ, ডুবে যাচ্ছে তো, কেউ তো সাঁতার পারে না। একটু আগে আমার সামনে দিয়ে দুজন পানিতে নেমেছে!’ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সাগরের পানিতে দুই তরুণ যখন ডুবতে শুরু করেন, তখন উদ্বেগের সঙ্গে কথাগুলো বলছিলেন সৈকতে দাঁড়িয়ে থাকা একজন পর্যটক। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার বিকেলে বাঁশবাড়িয়া সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে তলিয়ে যান কলেজছাত্র মেহরাজ হোসাইন (১৯) ও সাব্বির সাগর (১৯)। পরে দুজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন। দুজনেরই এবার চট্টগ্রামের এমইএস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

বিকেল সাড়ে পাঁচটার দিকে সাগরে গোসল করতে নামেন মেহরাজ ও সাব্বির। ভিডিওতে দেখা যায়, সাগরে তখন প্রচণ্ড ঢেউ। ভাটার পানির স্রোত মেহরাজকে টেনে নিয়ে যাচ্ছিল। শুরুতে উপকূল থেকে অন্তত ৫০ মিটার দূরে দেখা যায় মেহরাজকে। ১০ মিটার দূরত্বে ছিল সাব্বির। একপর্যায়ে মেহরাজ ভিডিও থেকে অদৃশ্য হতে শুরু করেন।
ঘটনাস্থলের পাশেই বাঁশবাড়িয়া ফেরিঘাট। সেখানে বিআইডব্লিউটিএর টোল আদায় করেন সাইফুল আহমেদ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাটার টানে মেহরাজ যখন তলিয়ে যাচ্ছিলেন, তখন সাব্বির তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। দুজনই ভালো সাঁতার জানতেন না। তাই দুই তরুণ ডুবতে শুরু করেন। একপর্যায়ে জেলেরা লাল বোট (জাহাজের লাইফবোট) নিয়ে তাঁদের উদ্ধার করেন।’
| dfd | dfdf | dfdff | dfdf | fdf | dff |
সাইফুল আহমেদ আরও বলেন, ‘দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন। অপরজন বর্তমানে সুস্থ।’
পুলিশ জানায়, মেহরাজ হোসাইন চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার